নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। জমির বিরোধে দোকানে হামলা নগট টাকাসহ লুট। রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার। গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ। যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের পর গতকাল শনিবার দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পেয়েছি, মামলার পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।

এর আগে, গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন, ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে।

মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ (স্পেশাল রেসপন্স ইউনিট) অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।জাহাঙ্গীর ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে রয়েছেন।

amardesh24.com

 

আরও পড়ুন