নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। জমির বিরোধে দোকানে হামলা নগট টাকাসহ লুট। রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার। গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ। যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ৩টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

আজ শনিবার ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বিজিবির অধিনায়কের নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে পাচারকারীদের কবল থেকে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের একটি দেবদেবীর সারিবদ্ধ কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের একটি দুর্গা মূর্তির খণ্ডাংশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নিদর্শনগুলোর আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব নিদর্শন প্রত্নতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘পুরাকীর্তি সংরক্ষণ আইন’ অনুযায়ী এগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানব পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

amardesh24.com

আরও পড়ুন