নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। জমির বিরোধে দোকানে হামলা নগট টাকাসহ লুট। রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার। গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ। যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক।

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, শনিবার রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এর আগের দিনই যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং লাখ লাখ যাত্রী আটকা পড়েন।

রাত সোয়া ৯টার দিকে ট্যাক্সিওয়ে দিয়ে চলাচলের সময় বিমান দুটির সংঘর্ষ হয়। এ সময় কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের অংশে আঘাত করে। কোপা এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

কোপা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। পানামাভিত্তিক বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানায়, সংঘর্ষের পর উড়োজাহাজটি টার্মিনালে রাখা হয়েছে এবং সব যাত্রী নিরাপদে নেমে গেছেন।

আহত দুজনকে বিমানবন্দরের প্যারামেডিকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। অন্য যাত্রী ও ক্রুদের সবাই সুস্থ রয়েছেন।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন