নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় আমিরের একান্ত সাক্ষাৎ ।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান  প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধীদলীয় নেতা। বৈঠকে অন্য কেউ উপস্থিত ছিলেন না। এ সময় বেশ কয়েকটি বিষয়ে ২ নেতা একমত হয়েছেন।

গতকাল বুধবার মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য।

ওই সংসদ সদস্য জানান, বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা, পাশাপাশি দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হন ২ নেতা।

গতকাল বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক দলকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় দেশনেত্রী খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলটির পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন