নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

আওয়ামী সংসদ সদস্য সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ ভাঙচুর।

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানার সামনে জড়ো হয়। এসময় গেট ভেঙে থানায় প্রবেশ করে থানা ভবন ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুরের একটি শাখায় ভাঙচুর ও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর চালায় অবরোধকারীরা।

এছাড়া, জেলা শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

amardesh24.com

 

আরও পড়ুন