নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি।

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি।

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাসান লিটন। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. ইউসুফ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু। প্রধান বক্তা ছিলেন কারা পরিদর্শক মো. জাফর আহমদ।

এ সময় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক মো. বখতিয়ার, এস এম নুরুল আলম, মো. ইলিয়াছ শেকু, আবদুল আজিজ, আফিল উদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম সওদাগর, যুবদল নেতা ম. হামিদ, মোশারফ হোসেন, গোলজার হোসেন, মো. সাইদুল ইসলাম, হাজী আবছার হোসেন, মো. আলমগীর, মো. ইস্কান্দর, মো. আরিফ, মো. ইকবাল হোসেন, মো. জসিম, মো. শাহজাহান, মো. আমিন, সুমন, ফজল কবির, আবদুর রশিদ, শাহ আলম, মো. বেলাল, আনোয়ার হোসেন, মো. জুয়েল, নাছির উদ্দিন, মো. হোসেন, মো. ফরিদ, মো. সেলিম, মো. নেছার, এয়াছিন, সাইফু, জাবেদ, মো. বাপ্পি, মো. জালাল, মো. দিদার, এয়াকুব, মহিউদ্দিন, মো. জয়নাল, মো. কফিল, ইউসুফ, মো. বাদশা, মো. আনিছ ও সাজিদ হোসেন রনিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছেন, এখনো একইভাবে রাজপথে সক্রিয় রয়েছেন। অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা আগের মতোই সোচ্চার রয়েছেন।

বক্তারা আরও বলেন, আজকের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে নেতাকর্মীরা তাদের প্রতিবাদী অবস্থান তুলে ধরেছেন। যেকোনো অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এই অবস্থান কর্মসূচি চান্দগাঁও থানার বহদ্দারহাটে অনুষ্ঠিত হয়।

amardesh24.com

 

আরও পড়ুন