নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আগুনে বাসটির ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় উপজেলার কাচপুর ব্রিজ সংলগ্নে এ ঘটনা ঘটে। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনের কাচপুর অংশে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।

কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মধ্যমে সরানো হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন