নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলিসহ চাচা ভাতিজা গ্রেপ্তার।

পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে, মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।

আজ বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ চেকপোস্ট বসায়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনক চলাফেরার কারণে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তাঁদের মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে ১টি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা, ছবির বিষয়ে জানতে চাইলে আরাফাত জানান, পিস্তলটি তাঁর চাচা নাহিদ হোসেনের। শখ করে পিস্তলটি হাতে নিয়ে তিনি ছবিটি তুলেছিলেন।

পরে আরাফাতের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন