নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

পোশাক শ্রমিকের বেতন বাড়ানোর পরও আন্দোলন।

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও এ নিয়ে অসন্তোষ কাটেনি গাজীপুরে। আজ বুধবার সকাল থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনাসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় সড়ক ও মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে বিভিন্ন পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন