নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
কেইপিজেড স্থানীয় বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী পার্থ। যুবলীগ নেএীর সাথে দাঁগনভূইয়া থানার ওসির অডিও ফাঁস। আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবারও শার্টডাউন করেছে শিক্ষার্থীরা। আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বাবার মামলায় ঢাকা থেকে মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। খুলশী নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকা মৃতদেহ উদ্ধার। চট্রগ্রামের কদমতলী নকল ও ভেজাল লুব্রিকেন্টস উৎপাদন।

আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা।

আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে আগের দিনের তুলনায় জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। তবে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড ও যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের এলাকার আটটি কারখানা বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাসড়কটির বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীরচালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, অন্যান্য দিনের তুলনায় জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় কারখানা চালু আছে এবং শ্রমিকেরা কাজ করছেন। উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন