নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
কেইপিজেড স্থানীয় বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী পার্থ। যুবলীগ নেএীর সাথে দাঁগনভূইয়া থানার ওসির অডিও ফাঁস। আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবারও শার্টডাউন করেছে শিক্ষার্থীরা। আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বাবার মামলায় ঢাকা থেকে মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। খুলশী নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকা মৃতদেহ উদ্ধার। চট্রগ্রামের কদমতলী নকল ও ভেজাল লুব্রিকেন্টস উৎপাদন।

কেইপিজেড স্থানীয় বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ।

কর্ণফুলীতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) স্থানীয় বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের সুযোগ না দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নেওয়া হচ্ছে—এমন অভিযোগে এর আগে বুধবার সকালে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

পরে কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বিক্ষোভ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। বৈঠকে স্থানীয় যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা এবং নিয়োগে তাঁদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীদের প্রতিনিধিরা।

বুধবার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কেইপিজেডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়। সকাল ৯টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ধারাবাহিকভাবে শিল্পকারখানা গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার তরুণ-তরুণীরা প্রত্যাশা অনুযায়ী চাকরির সুযোগ পাচ্ছেন না।

তাঁদের দাবি, স্থানীয় যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটিতে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানো হলে স্থানীয় চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

আন্দোলনকারীরা বলেন, স্থানীয় মানুষের জমি ও পরিবেশ ব্যবহার করে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এলাকার যোগ্য বেকারদের চাকরির সুযোগ নিশ্চিত করা জরুরি।

কেইপিজেড প্রতিষ্ঠার সময় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিক্ষোভকারী মো. নাজিম উদ্দীন বলেন, তাঁদের প্রধান দুটি দাবি হলো—নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম বন্ধ করা এবং স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার দিয়ে চাকরির ব্যবস্থা করা। কর্মসূচি শুরুর পর সকালে পুলিশ ব্যারিকেড দিলেও চাকরিপ্রত্যাশীরা সেখানে অবস্থান নেন।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক হয়েছে, সেখানে স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে,

কিন্তু কাজের অভিজ্ঞতা নেই, তাঁদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। বিশেষ করে স্থানীয় নারীদের কর্মসংস্থানের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন