নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
কেইপিজেড স্থানীয় বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী পার্থ। যুবলীগ নেএীর সাথে দাঁগনভূইয়া থানার ওসির অডিও ফাঁস। আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবারও শার্টডাউন করেছে শিক্ষার্থীরা। আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বাবার মামলায় ঢাকা থেকে মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। খুলশী নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকা মৃতদেহ উদ্ধার। চট্রগ্রামের কদমতলী নকল ও ভেজাল লুব্রিকেন্টস উৎপাদন।

যুবলীগ নেএীর সাথে দাঁগনভূইয়া থানার ওসির অডিও ফাঁস।

দাগনভূঞা যুব মহিলা লীগের সভাপতি তানিন সনির সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের কথোপকথনের দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।গতকাল বুধবার তাকে ফেনী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রেকর্ডে ওসির মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে ওই নারী নেত্রীকে রাতে তাঁর সরকারি বাসভবনে ডাকার কথোপকথন শোনা যায়। পাশাপাশি ২ লাখ টাকা ঘুষ লেনদেনের বিষয়েও আলোচনা রয়েছে।

এ ঘটনার পর এক ভিডিও বার্তায় তাসকিরা সানির অভিযোগ করেন, গত ১০ নভেম্বর রাতে গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। জামিনে মুক্তি পাওয়ার পর ফোন করে তাঁকে ওসির বাসভবনে যেতে বলা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বুধবার ওসিকে প্রত্যাহার করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপিব) মু. সাইফুল ইসলাম প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ঘুষ গ্রহণ ও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম। তিনি দাবি করেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল হওয়া অডিওতে কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করলেও অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ আসামি গ্রেপ্তার।

ফেনী জেলা পুলিশ জানিয়েছে, ছড়িয়ে পড়া অডিও রেকর্ডের সত্যতা যাচাইয়ে ফ্যাক্ট-চেকিং তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

amardesh24.com

 

আরও পড়ুন