নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
ফিরিঙ্গা বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত। কেইপিজেড স্থানীয় বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী পার্থ। যুবলীগ নেএীর সাথে দাঁগনভূইয়া থানার ওসির অডিও ফাঁস। আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবারও শার্টডাউন করেছে শিক্ষার্থীরা। আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বাবার মামলায় ঢাকা থেকে মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। খুলশী নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকা মৃতদেহ উদ্ধার।

ফিরিঙ্গা বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত।

ফিরিঙ্গা বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত।

পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের  সন্ত্রাসীদের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরের ৩৩ নং ফিরিঙ্গা বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 ৩৩ নং ফিরিঙ্গা বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদ আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিরিঙ্গা বাজার এলাকা সবসময়ই শান্তিপ্রিয়, সম্প্রীতিপূর্ণ এবং ব্যবসাবান্ধব অঞ্চল হিসেবে সুপরিচিত। এখানকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অত্যন্ত সচেতন এবং শান্তিকামী।

কিন্তু পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি এই শান্তিপূর্ণ এলাকার সুনাম নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ফ্যাসিষ্ট আওয়ামী লীগের  নৈরাজ্য সৃষ্টি ও আগুন সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জানমালের ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণ তাদের এই ধ্বংসাত্মক রাজনীতি চিরতরে প্রত্যাখ্যান করেছে।

ফিরিঙ্গা বাজারের শান্তি, শৃঙ্খলা ও ঐতিহ্য বজায় রাখতে যেকোনো মূল্যে তাদের এই নৈরাজ্য ও সন্ত্রাসবাদ প্রতিহত করতে হবে। এই অপশক্তিকে রুখে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সজাগ ও সতর্ক থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন জামান, শওকত আজম খাজা, শিহাবউদ্দিন মুবিন, এম এ হালিম, আলহাজ্ব জাকির হোসেন, আকতার খান, হামিদ হোসেন, মোহাম্মদ সালাউদ্দীন, নুর মোহাম্মদ, রবিউল ইসলাম, ইকবাল শরীফ, মোহাম্মদ ওয়াসীম, হাজ্বী নূরুল হক, মোহাম্মদ মিয়া, মেজবাহ উদ্দীন মিন্টু, সাইফুল আলম দিপু এবং মনোয়ারা বাবুল।
এছাড়াও সভায়

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ খান, আফসারুল করিম টিটু, আরিফ, সোহেল, শফি সওদাগর, মোহাম্মদ শামীম, ফয়েজ উল্লাহ্, আবদুল্লাহ, মোহাম্মদ জাকির, তোফায়েল আহমেদসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

amardesh24.com

 

আরও পড়ুন