নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
সরকার প্রধানের সঙ্গে এনসিপি নেতারদের বৈঠক। চবিতে শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন। আফ্রিকায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে। আজ স্বর্ণের দামের বড় লাফ: বাজুস। নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ১০ হাজর বাসিন্দা। ইমিগ্রেশন পুলিশের হাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যু বার্ষিকী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড শাখায় দুদকের হানা।

অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ- কউকের কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।আজ বুধবার (১ জানুয়ারি) সকালে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল সরেজমিনে অভিযান পরিচালনা করে।

এসময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড শাখায় বেশকিছু অনিয়ম ও গড়মিল দেখতে পান দুদক কর্মকর্তারা। অভিযানে এক ভুক্তভোগীকে ফোন দেন দুদক কর্মকর্তা। পরে সেই ভুক্তভোগী মুঠোফোনে দুদক কর্মকর্তাকে জানান, ১১ হাজার টাকা সরকারি খরচের জায়গায় ৫০ হাজার টাকা দাবী করেন এক কর্মকর্তা।

মুলত দীর্ঘদিন ধরেই কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের অথরাইজড শাখা নিয়ে বিভিন্ন অভিযোগ ছিলো সেবাগ্রহীতাদের। মোটা অংকের ঘুষের টাকা অনুমতি না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ ছিলো অথরাইজড অফিসার রিশাদ উন নবী সহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে।

পরে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক। অভিযানের সময়, দুদক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে যান অথরাইজড অফিসার রিশাদ।দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত বলেন, সুর্নিদিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই তারা অভিযান পরিচালনা করেছে এবং নথিপত্র যাচাই বাছাই করে কারা কারা এসব অনিয়মে জড়িত তা আরও অধিকতর তদন্ত করা হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য আগামীকাল দুদক কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে কউকের সহকারী অথরাইজড অফিসার মোর্শেদ আলম সহ কয়েকজন ইমারত পরিদর্শককে।

 

 

 

আরও পড়ুন