নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজধানীর ধানমন্ডিতে ১৫৯ ভরি স্বর্ণ চুরি।

রবিবার ১২ জানুয়ারি ২০২৫

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির রহস্য উদঘাটন ও চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে  গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

গত বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কুমিল্লার কোম্পানীগঞ্জ ও মুরাগনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে চুরি হওয়া সর্বমোট ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

রোববার (১২ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ‘গত শুক্রবার দুপুরে সীমান্ত স্কয়ার শপিং কমপ্লেক্সের ‘ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্স’(দোকান নং ০১৪ ও ০১৫) শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ আটাশ হাজার আট শত টাকা।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে গোয়েন্দা পুলিশ গত ৯ জানুয়ারি হতে অভিযান পরিচালনা শুরু করে। অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে রুবেলকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার বাজার সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সফিক ওরফে সোহেলকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান হতে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালংকার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে সাদ্দাম হোসেন নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

 

 

আরও পড়ুন