নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজধানীর হাজারীবাগের ভয়াবহ আগুন।

শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫

রাজধানীর হাজারীবগে ট্যানারির গোডাউনে ভয়াবহ আগুন প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার  দুপুর সোয়া ২টার দিকে লাগা আগুন বিকেল ৪টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।ইতোমধ্যে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে এক প্লাটুন বিজিবি। সঙ্গে সেনাবাহিনীও রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলাদেশের খবরকে বলেন, এটি যেহেতু লেদার গোডাউন, তাই কেমিক্যাল থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সাততলা ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। প্রথমে ২ ইউনিট গেলেও এখন ইউনিট বাড়ানো হয়েছে। মোট বারোটি ইউনিট সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ জানাতে পারেনি। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

আরও পড়ুন