নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই।

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- মিরপুর  এলাকায় পোশাক শ্রমিক সিয়াম (১৫) ও আসাদগেট এলাকায় সিএনজি আরোহী কাপড় ব্যবসায়ী আদম আলী (৫৫)। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় ট্রাক চাপা দিলে সিএনজি আরোহী আদম আলী  তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
অপরদিকে, মিরপুর কালশী এলাকায় রাত সাড়ে ১১টার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। আহতরা হলো মৃত ব্যক্তির ছেলে সাকের আলী (১৬), ভাতিজা নবী হোসেন (৪৫) ও মেয়ে জামাই সাখাওয়াত হোসেন (৩৫)। তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত আদম আলীর ভাতিজা মো. মাসুম জানান, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর থানার মুক্তা রামপুর গ্রামে।  তার বাবার নাম ওয়ারেজ আলী। তার চাচা আদম আলী এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। ছেলে সাকের আলী অসুস্থতার কারণে গতকাল তারা চারজন ঢাকায় আসেন চিকিৎসক দেখাতে। সিএনজিতে করে ধানমন্ডি পপুলার হাসপাতালে যাচ্ছিলেন তারা। আসাদগেট এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে তারা আহত হন। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তার চাচা আদম আলীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, মৃত সিয়ামের বন্ধু মো. সিরাজুল জানান, সিয়াম রুপনগর ইষ্টার্ন হাউজিং এলাকায় থাকেন। সেখানে একটি পোশাক কারখানায় চাকরী করেন। রাতে তার অন্য এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে আসলে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পরে গুরুতর আহত হয় তিনি। খবর পেয়ে দ্রুত সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সিয়ামের মৃত্যু হয়।
এবিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে মিরপুর ও আসাদগেট এলাকা থেকে দুজনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন