নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। জমির বিরোধে দোকানে হামলা নগট টাকাসহ লুট। রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার। গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ। যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

ফটিকছড়ি কৃষি জমির মাটি বিক্রি করায় ২ জনকে কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার , ৭ মার্চ, ২০২৫

ফটিকছড়িতে মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমির মাটি বিক্রয় করায়. ইয়াকুব (৩৫) ও শাহাদাত হোসেন (৩২) নামক ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রোসাংগিরি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়- মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমি থেকে মাটি কর্তন করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের খবর পেয়ে রাত ১টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাটি কাটা ও বিক্রয়ের কাজে যুক্ত দুইটি ডাম্প ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

২ জন সরকারি নির্দেশ অমান্য করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ড্রাম ট্রাক দুইটি জব্দ করা হয়।অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো.মোজাম্মেল হক চৌধুরী।

 

আরও পড়ুন