নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
সরকার প্রধানের সঙ্গে এনসিপি নেতারদের বৈঠক। চবিতে শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন। আফ্রিকায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে। আজ স্বর্ণের দামের বড় লাফ: বাজুস। নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ১০ হাজর বাসিন্দা। ইমিগ্রেশন পুলিশের হাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যু বার্ষিকী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ।

সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে ৭৪৫ জন আসাদপন্থি নিহত।

আমারদেশ ডেস্কঃ
সোমবার, ১০ মার্চ, ২০২৫
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত আলাউইত সম্প্রদায়ের সংঘর্ষে দেশটিতে শত শত মানুষ নিহত হয়েছে।
সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটদের দেয়া তথ্যানুযায়ী বার্তা সংস্থা এএফপি রোববার (৯ মার্চ) জানিয়েছে যে, শনিবার নিরাপত্তা বাহিনী এবং সরকারের মিত্র গোষ্ঠীগুলো গত ৩ দিনে ৭৪৫ জন আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত সিরিয়ায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দুপক্ষের মধ্যে লড়াইয়ে ১২৫ জন নিরাপত্তা কর্মী এবং বাশার আল-আসাদের অনুগত ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছেন।
আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এমন এলাকাগুলোতে আসাদের প্রতি অনুগত বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে লাতাকিয়ায় লড়াইরত আসাদের অনুগতদের প্রতি একটি সতর্কবার্তা জারি করেন।
তিনি বলেন, হাজার হাজার মানুষ তাদের অস্ত্র সমর্পণ করে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আবার কেউ কেউ খুনি এবং অপরাধীদের রক্ষায় পালিয়ে যাওয়ার ও মৃত্যুর জন্য জোর দিচ্ছে। পছন্দটি স্পষ্ট; আপনার অস্ত্র জমা দিন অথবা অনিবার্য পরিণতির মুখোমুখি হোন।
এ অবস্থায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য এই অঞ্চলটি একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে আলাউইত সম্প্রদায়ের কর্মীরা বলছেন, আসাদের পতনের পর থেকে তাদের সম্প্রদায় সহিংসতা ও আক্রমণের শিকার হয়েছে। বিশেষ করে, হোমস ও লাতাকিয়ার গ্রামীণ এলাকাগুলো এ ধরনের ঘটনা বেশি ঘটছে।অপরদিকে আলাউইতের বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রচারিত এক বক্তব্যে শারা বলেন, আপনারা সিরীয় নাগরিকদের ওপর আক্রমণ এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আপনাদের অস্ত্রগুলো জমা দিন এবং দেরি হয়ে যাওয়ার আগেই আত্মসমর্পণ করুন।
উপকূলীয় লাতাকিয়া ও তারতুসে শনিবার পর্যন্ত কারফিউ জারি করা হয়। ওই এলাকাগুলোকে আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া হোমস শহরেও কারফিউ জারি করা হয়েছে। আসাদের অনুগত সশস্ত্র গোষ্ঠী এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানের সময় বেসামরিক নাগরিকদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন