নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শামান্তা শারমীন এনসিপি ছাড়লেন। তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড: দ্বীপ। এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন: গোলাম মওলা রনি। বাংলাদেশি কর্মীদের জন্য ১২টি দেশে বহির্গমন ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত। প্রায় ১২০ কোটি টাকার অনুদান দেওয়ার পরিকল্পনা করছে জাপান। মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে মানুষের সাথে প্রতারণা। ত্রিপুরা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের ওপর হামলা করেছে : স্হানীয় বাসিন্দারা। ঢাকায় সিনেমার চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রাজধানীতে ঈদ আনন্দ মিছিল।

আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সুলতানি মোঘল আমলের কায়দায় অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ আনন্দ মিছিল’। এতে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।
আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।
সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা। বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দে মেতে ওঠেন।
এ ছাড়া মিছিলের শুরুতে ছিল ৫টি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মত অনুষ্ঠিত এই ঈদের আনন্দ মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। বিএনসিসির রোভার স্কাউটরাও সহায়তা প্রদান করেছেন।

আরও পড়ুন