নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শামান্তা শারমীন এনসিপি ছাড়লেন। তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড: দ্বীপ। এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন: গোলাম মওলা রনি। বাংলাদেশি কর্মীদের জন্য ১২টি দেশে বহির্গমন ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত। প্রায় ১২০ কোটি টাকার অনুদান দেওয়ার পরিকল্পনা করছে জাপান। মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে মানুষের সাথে প্রতারণা। ত্রিপুরা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের ওপর হামলা করেছে : স্হানীয় বাসিন্দারা। ঢাকায় সিনেমার চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি।

আমারদেশ২৪ ডেস্ক:
মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
ঢাকার ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
এর আগে সোমবার রাত তিনটার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা মালিক ওসমান মাহমুদ ধামরাই থানায় করা লিখিত অভিযোগ করেন।
কারখানাটির পরিচালক ওসমান মাহমুদ জানান, রাতে সাত থেকে আট সদস্যের একদল মুখোশ ও অস্ত্রধারী ডাকাত তার কারখানার টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। এসময় কারখানাটির নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে।
পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো ডাকাতি হওয়া মালামাল বা এর সঙ্গে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্তে কাজ চলছে।

আরও পড়ুন