নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শামান্তা শারমীন এনসিপি ছাড়লেন। তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড: দ্বীপ। এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন: গোলাম মওলা রনি। বাংলাদেশি কর্মীদের জন্য ১২টি দেশে বহির্গমন ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত। প্রায় ১২০ কোটি টাকার অনুদান দেওয়ার পরিকল্পনা করছে জাপান। মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে মানুষের সাথে প্রতারণা। ত্রিপুরা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের ওপর হামলা করেছে : স্হানীয় বাসিন্দারা। ঢাকায় সিনেমার চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়।

নিউজ ডেস্ক:

বুধবার ০১ এপ্রিল ২০২৫

ঈদুল ফিতরের দ্বিতীয় দিন দর্শনার্থীদের ঢল নেমেছে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত সোয়া এক লাখ দর্শনার্থী মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এসেছে। দুই লাখ দর্শনার্থীর আসতে পারে বলে তারা আশাবাদী।

গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত চিড়িয়াখানা ঘুরে দেখা যায়, চিড়িয়াখানার সড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের দীর্ঘ সারি। একইসঙ্গে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীরা চিড়িয়াখানায় দেখতে পাবেন ‘শাপলা-পদ্ম’। এখানে সর্বমোট ১৩৬ প্রজাতির তিন হাজার ৩২০টি পশুপাখি রয়েছে। তবে এবার দেখানো হচ্ছে না কোনো পশুর খেলা। গতবার হাতির খেলা দেখানোর সময় এক কিশোর মারা যায়। তাই এবার নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ রয়েছে হাতির খেলা।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, দুপুর পর্যন্ত দর্শনার্থী এসেছে প্রায় সোয়া এক লাখ। আমরা ধারণা, বিকেল পর্যন্ত দুই লাখ দর্শনার্থী আসবে।তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েছি। পুলিশ তৎপর রয়েছে। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রত্যাশা করি।

 

আরও পড়ুন