নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ভোলায় ২ পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৮।

নিউজ ডেস্কঃ
বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ভোলায় খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে মো. জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ছাড়া উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামে এ সংঘর্ষ হয়।নিহত মো. জামাল হাওলাদার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন। তার বাবার নাম মো. মোতালেব হাওলাদার।
এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিকেল ৫টা থেকে ভোলা সদর টু ভেলুমিয়া সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ তুলে নেন তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামের মো. ইব্রাহিম ও মো. আলমের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার দুপুরে ২ পক্ষ ওই জমি দখল করতে এলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেলুমিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল হাওলাদার উভয়পক্ষকে থামাতে গেলে তার ওপর হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার্ড করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন