নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। জমির বিরোধে দোকানে হামলা নগট টাকাসহ লুট। রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার। গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ। যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

চাঁদপুরে তালিকাভুক্ত ২ মাদক কারবারি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৭:২১

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ আকিল (৩৫) ও শামছুল হক (৩০) নামে তালিকাভুক্ত ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বেলতলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, কল্কি ৭৫টি, দুটি বাটন মোবাইল, ওয়েট মেশিন একটি, ছুরি ৮টি, একটি চপার, ১৪টি কাটার, গ্যাস লাইটার ১৪টি, হরিণের শিং একটি এবং নগদ ১৫০ টাকা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার মাদক কারবারিদের মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

 

আরও পড়ুন