নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির। আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা। ন্যূনতম মজুরি কাঠামো ১৭ হাজার টাকা ঘোষণার পরও মাঠে নামে শ্রমিকরা। আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এক অভিনব ডিজিটাল সমাধান। জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ২৩ দিনে ৯৯ গাড়িতে আগুন। বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলিসহ চাচা ভাতিজা গ্রেপ্তার। পোশাক শ্রমিকের বেতন বাড়ানোর পরও আন্দোলন।

মসজিদের ডিজিটাল বোর্ডে লেখা ‌‘জয় বাংলা।

আমারদেশ২৪
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

টোরের লালপুরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান সম্বলিত লেখা ভেসে উঠেছে। এতে লেখা ছিল ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আজ বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে সোমবার নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর ঈদগাহে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের ওপর গুলি বর্ষণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তিন দিনের মাথায় একই গ্রামে মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে আবারও ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান সম্বলিত লেখা। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং খতিয়ে দেখছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন