নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শামান্তা শারমীন এনসিপি ছাড়লেন। তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড: দ্বীপ। এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন: গোলাম মওলা রনি। বাংলাদেশি কর্মীদের জন্য ১২টি দেশে বহির্গমন ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত। প্রায় ১২০ কোটি টাকার অনুদান দেওয়ার পরিকল্পনা করছে জাপান। মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে মানুষের সাথে প্রতারণা। ত্রিপুরা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের ওপর হামলা করেছে : স্হানীয় বাসিন্দারা। ঢাকায় সিনেমার চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

নারীকে পিটিয়ে হত্যা, মামলার ৮ ঘণ্টায় গ্রেফতার ২ জন।

 নিজস্ব প্রতিবেদক
 শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় সৈয়দা শিরিন আক্তার (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করার আট ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন- সেলিম শিকদার (২০) ও কামরুল শিকদার (৪০)। তারা ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকার বাসিন্দা ও সম্পর্কে বাবা-ছেলে।

আজ শুক্রবার গাজিপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। গত ১ এপ্রিল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।

পুলিশ জানায়, গত গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সেলিম শিকদার ও কামরুল শিকদার ধারালো দা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তার ছেলে সিয়াম হোসেনের (২০) ওপর হামলা করে। তারা তাকে এলোপাথারিভাবে কিল, ঘুষি মেরে শরীরে জখম করে। সিয়াম হোসেনের ডাক চিৎকারে তার মা সৈয়দা শিরিন আক্তার (৫০) এগিয়ে এসে তাকে রক্ষার চেষ্টা করলে তাকেও এলোপাথারিভাবে কিল, ঘুষি মেরে শরীরে জখম করে। এ সময় প্রধান আসামি সেলিম শিকদার তার হাতের লাঠি দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে মামলা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন