নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শামান্তা শারমীন এনসিপি ছাড়লেন। তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড: দ্বীপ। এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন: গোলাম মওলা রনি। বাংলাদেশি কর্মীদের জন্য ১২টি দেশে বহির্গমন ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত। প্রায় ১২০ কোটি টাকার অনুদান দেওয়ার পরিকল্পনা করছে জাপান। মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে মানুষের সাথে প্রতারণা। ত্রিপুরা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের ওপর হামলা করেছে : স্হানীয় বাসিন্দারা। ঢাকায় সিনেমার চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ফ্লাইওভার থেকে ছিটকে নিচে বাইক আরোহী, নিহত ২।

আমারদেশ২৪ ডেস্ক:
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ছিটকে নিচে পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।এর আগে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, পথচারীরা হাসপাতালে আনার পর ২ যুবককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরেই ওই পথ দিয়ে যাচ্ছিলেন প্রাইভেটকার চালক আহসান হাবিব। ঘটনার বর্ণনায় তিনি বলেন, বাইকে ২ তরুণ ছিলেন। টয়োটার সিএইচআর গাড়িটির সঙ্গে সংঘর্ষের পর বাইকের পেছনে বসা তরুণ অন্তত ২৫ ফিট নিচে সড়কে পড়ে যান। আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
মোটরসাইকেলটি একেবারে ভেঙেচুড়ে গেছে। এর চালক ফ্লাইওভারে পড়েছিলেন। সম্ভবত তার পা ভেঙেছে। সংঘর্ষের পর টয়োটার গাড়িটিও ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে।

আরও পড়ুন