নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

গাজার জন্য ঢাকার রাজধানীতে জনসমুদ্র।

আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। যা ছিল স্মরণকালের ইতিহাসে ঢাকার সবচেয়ে বড় গণজমায়েত। চৈত্রের দুপুরে তপ্ত রোদ ও তীব্র গরমকে উপেক্ষা করে এদিন ঢাকার রাজপথ ছিল লোকে লোকারণ্য। ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ান দেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্যানার ও ফেস্টুন নিয়ে লাখো মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ বাংলাদেশের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার এ কর্মসূচি ঘিরে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো মানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। অধিকাংশ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন