নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

জানা গেল কখন চালু হবে রাজধানী ঢাবি ও শাহবাগ স্টেশন।

আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
পহেলা বৈশাখে সোমবার মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং শাহবাগ স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ডিএমটিসিএল সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে স্টেশন দুটি ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হবে। দুপুর ১২টার পর স্টেশনটি খুলে দেওয়া হবে এবং যথারীতি সেখানে মেট্রোরেলে যাত্রী ওঠানামা করবে।

এর আগে, শুক্রবার সংবাদ সম্মেলনে ঢাবি কর্তৃপক্ষ জানায়, নববর্ষে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং শাহবাগ স্টেশনে কোনো বিরতি থাকবে না। এছাড়া ওইদিন বিকাল ৫টার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্ব সাধারণের প্রবেশও বন্ধ থাকবে।

আরও পড়ুন