নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

২৪ বাংলাদেশি পশ্চিমবঙ্গে একদিনে গ্রেপ্তার।

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নারী, শিশুসহ অন্তত ২৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সুন্দরবন উপকূলীয় সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ভারতের সরকারি কর্মকর্তারা বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের এই তথ্য জানিয়েছেন।
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও চারজন শিশু। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার চিলমারি বনাঞ্চলের একটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেছেন, চিলমারি বনের একটি গ্রামে লুকিয়ে থাকা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে গ্রামটিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের মুখে তারা উপকূলীয় পথ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কথা স্বীকার করেছেন।
ওই বাংলাদেশি নাগরিকদের বুধবার জেলার একটি আদালতে তোলা হবে। তবে বাংলাদেশি নাগরিক হিসাবে প্রমাণ করতে পারে, এমন কোনও নথিও ২৪ বাংলাদেশির কারও কাছেই পাওয়া যায়নি।
ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পেছনে ওই বাংলাদেশিদের কোনও উদ্দেশ্য আছে কি না, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের কেউ কেউ জীবিকার সন্ধানে ভারতে গেছেন বলে জানিয়েছেন।দেশটির তদন্তকারী কর্মকর্তারা এই ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেননি।

আরও পড়ুন