নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় হতে পারে।

আমারদেশ২৪ডেস্ক:
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত ঝরেছে স্বস্তির বৃষ্টি। আজও ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরও পড়ুন