নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা আহত।

আমারদেশ২৪
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। এর আগে শনিবার রাত পৌনে ১২টার দিকে হাতিরঝিল মোড়ল গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়েছে।

আহত আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য তিনি। পেশায় ওয়ার্কশপ কর্মচারী। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাতে খবর পাই মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে। দ্রুত ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। চিকিৎসকরা জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। তার মুখের মধ্যে গুলি ঢুকে কপাল দিয়ে বেরিয়ে গেছে।

তিনি আরও জানান, ওই যুবক হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। পেশায় ওয়ার্কশপ কর্মচারী। তবে কে বা কারা তাকে গুলি করেছে। তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে।

আরও পড়ুন