নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ রিফাত  (১৮) নামে এক মাদক কারবারিকেগ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মিজমিজি উত্তরপাড়া এলাকার খলিলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সুমন (৪০) নামে তার এক সহযোগীকে পলাতক দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত রিফাত বরিশালের কাজিরহাট থানাধীন ছৈলা গ্রামের সুমন হোসেনের ছেলে এবং পলাতক সুমন একই গ্রামের আঃ মালেকের ছেলে। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলো।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, শাহীনূর আলম জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ রিফাতকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার ভাড়া বাসা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এর আগে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগী সুমন পলাতক রয়েছে তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন