নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

মেরাদিয়ায় পশুর হাট বসানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা।

আমারদেশ২৪ ডেস্ক:
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
স্থানীয় এক বাসিন্দার করা রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকারের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ ও জহিরুল ইসলাম। পরে আইনজীবী জহিরুল জানান, আবাসিক এলাকায় গরুর হাট বসানো যায় না। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে। এ নিয়ে রিটের পর গত সোমবার (২৮ এপ্রিল) হাইকোর্ট মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন এবং রুল জারি করেছেন।
এর আগে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির নয় নম্বর কলামে ‘মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গা’য় পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে বনশ্রীর স্থানীয় বাসিন্দা মো. শাহব উদ্দিন শিকদার নয় নম্বর কলামের বৈধতা নিয়ে রিট করেন।
রুলে ঈদুল আজহা-২০২৫ এ ‘মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গা’য় পশুর হাট বসানো কেন বেআইনি হবে না এবং বিজ্ঞপ্তি থেকে কেন নয় নম্বর কলাম সরানোর নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন।
স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও খিলগাঁও থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

আরও পড়ুন