নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।

আমারদেশ২৪ ডেস্ক:
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আজ সমাবেশ করবে বিএনপি। আজ বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে।
সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন। 
এর আগে বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ হবে। সেখানে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।’
রিজভী বলেন, শ্রমিক দলের পক্ষ থেকে রাজধানীতে ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে। শ্রমিক দলের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।
রিজভী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখবেন। ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এ সমাবেশে অংশ নেবেন।

আরও পড়ুন