নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

দোসর ট্যাগে চলছে বদলি বাণিজ্য।

আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ৪ মে, ২০২৫
গত ২৯ এপ্রিল পৃথক ৭টি আদেশে ১৬ জন, তার আগের দিন পৃথক ৪ আদেশে ১৫ জন এবং গত ২৩ এপ্রিলে পৃথক ৩টি আদেশে ৮ জন মেডিকেল টেকনোলজিস্ট-টেকনিশিয়ান ও ফার্মাসিস্টকে বদলির আদেশ দেয় স্বাস্থ্য অধিদফতর।
এ ৩ তারিখে মোট ৩৯ জনকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বদলি আদেশ দেওয়া হয়। একই সঙ্গে জুলাই পটপরিবর্তনে পর মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ৮ জনকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হয়।
এদের মধ্যে একজনকে আবার টাকার বিনিময়ে ঢাকায় ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে জারি করা বদলি ও নিয়োগ আদেশে এমনই দৃশ্য দেখা গেছে। আর অধিদফতর থেকে এমন বদলির আদেশ প্রায় প্রতিদিনই জারি হচ্ছে। এর মধ্যে গত ৭ জানুয়ারি একদিনেই টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে কর্মরত ৮৪ জনকে বদলির আদেশ দেওয়া হয়। বদলির এ হিড়িককে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা।
আর এ বদলিতে ট্যাগ দেওয়া হচ্ছে ‘আওয়ামী ফ্যাসিস্টদের দোসর’। এমন বদলির পেছনে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বদলির কথা স্বীকার করলেও কোনো অনিয়মের বিষয়টি উড়িয়ে দিয়েছে অধিদফতর।

আরও পড়ুন