নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

শাপলা চত্বরে ৯৩ জন শহীদের তথ্য প্রকাশ হেফাজতের।

নিজস্ব প্রতিবেদক:

সোমবার ০৫ মে ২০২৫

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি।

হেফাজতের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা। যাচাই-বাছাই শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী বলেন, এ তালিকা আমরা দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে তৈরি করেছি। এখনো তথ্য যাচাই-বাছাই চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশে আরও কিছুটা সময় লাগবে।

তবে নিহতের সংখ্যা নিয়ে রয়েছে মতভেদ। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট একটি তালিকা প্রকাশ করে। সেখানে ৬১ জন নিহতের কথা বলা হয়। অন্যদিকে, তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেটের অনুসন্ধান অনুযায়ী, ৫ ও ৬ মে -এর ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হন।

উল্লেখ্য, ব্লগারদের ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেদিন হাজার হাজার কওমি মাদরাসার আলেম, ছাত্র ও সাধারণ মুসল্লি মহাসমাবেশে যোগ দেন।

রাত গভীর হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের তুলে দেয়। এ সময় ব্যাপক গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। হেফাজতের দাবি, ওই অভিযানে বহু মানুষ নিহত হন।

সম্প্রতি প্রকাশিত তালিকায় নিহতদের নাম, স্থায়ী ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, নিহতদের অধিকাংশই ছিলেন যুবক ও মাদরাসা শিক্ষার্থী।

 

আরও পড়ুন