নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

রাজধানীসহ সারাদেশে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।

আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার ০৫ মে ২০২৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। 

এর আগে রোববার রাত ১০টার দিকে বাংলামোটর রূপায়ন টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর শাখা।

বিক্ষোভ মিছিলে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাসনাত হাসনাত’, ‘হাসনাতের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন চুপ কেন’, ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ এই ধরনের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে দেন তারা।

মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার রূপায়ন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আসা নেতাকর্মীরা বলছেন, গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা নিন্দনীয়। এটি মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ জেলাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

আরও পড়ুন