নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
সরকার প্রধানের সঙ্গে এনসিপি নেতারদের বৈঠক। চবিতে শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন। আফ্রিকায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে। আজ স্বর্ণের দামের বড় লাফ: বাজুস। নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ১০ হাজর বাসিন্দা। ইমিগ্রেশন পুলিশের হাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যু বার্ষিকী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ।

প্রথম কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন জোবাইদা রহমান।

নিউজ ডেস্ক:
শনিবার, ২৪ মে, ২০২৫
দেশের তরুণ প্রজন্ম এবং খুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেছেন, বিশ্বের বুকে তোমরা বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
এর আগে শুক্রবার (২৩ মে) বিকালে জেডআরএফ কার্যালয়ে ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর মধ্য দিয়ে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য রাখেন জুবাইদা রহমান।
মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেডআরএফের বোর্ড অব ডিরেক্টরস কমিটির সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন জোবাইদা রহমান। অনুষ্ঠানে জেডআরএফের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে শিশু-কিশোর বিজ্ঞানীদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য অভিনন্দন জানিয়ে ডা. জোবাইদা রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যিই অসাধারণ এবং আমাদের মুগ্ধ করেছে। আমি প্রত্যাশা করি, তোমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে স্বার্থক হও এবং বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল কর। বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ সেটি দেখে আশা করি ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর মানুষের জন্য কিছু করবে। ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতা থাকবে।
বিজ্ঞানচর্চা বিষয়ে সমস্যার সমাধান পেতে যেকোনো সময় বিচারকমণ্ডলীর কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিজ্ঞানচর্চার কোনো শেষ নেই। এর মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস, তোমরা তা পারবে। তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে স্বার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
শিশু-কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বতোভাবে বিজ্ঞানচর্চার অনুপ্রেরণা দিতে গত ৪ বছর ধরে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় বিজয়ী ১৭ জনের মধ্যে পুরস্কার (ল্যাপটপ) ও সনদ বিতরণ করা হয়।
জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের ভার্চুয়াল সভাপতিত্বে এবং ডাইরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মু  উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এরপর তিনি ডা. জোবাইদা রহমানকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংগঠনের কার্যালয়ে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভার্চুয়াল বিজ্ঞান মেলার আহ্বায়ক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ভার্চুয়াল বিজ্ঞান মেলার বিশেষ সমন্বয়ক ড. এসএম সোহাগ আউয়াল প্রমুখ।সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার (ভার্চুয়ালি) বলেন, ভার্চুয়াল বিজ্ঞান মেলা যে সম্ভব সেটি প্রমাণিত করেছেন জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান। আগামীতে সশরীরে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
ভার্চুয়াল বিজ্ঞান মেলায় ‘ক’ গ্রুপের বিজয়ী হয় জায়ান মো. হামজা, ‘খ’ গ্রুপে কাইসান আহিয়ান রেজা ও ‘গ’ গ্রুপে বিজয়ী হয় নুসরাত মিথিলা।ডাইরেক্টর ও উপদেষ্টার সঙ্গে মতবিনিময়

আরও পড়ুন