নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
একই প্রতিপক্ষের বিপক্ষে দুই রকম অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার সিটির। এলএনজি -বাহী ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। দেশের সব জাতীয় ছুটির আওতায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি। সাগর দিয়ে পাচারের সময় সারসহ ৯ জন গ্রেপ্তার। পোশাক  শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড কার্যকর হওয়া মরদেহ কোথায়। নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু। তাহসিফ হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে : আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ আসামি অব্যাহতির সুপারিশ। আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনকে বরখাস্ত করেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহতের সংখ্যা ১১০।

 

আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ৮ জুন, ২০২৫, ৬ মিনিট আগে।

ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজের পর সারাদেশে চলছে পশু কোরবানি। আর এই পশু কোরবানি দিতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সেই সাথে, যেতে হচ্ছে হাসপাতালে।

এর আগে শনিবার ঈদের দিনে শুধু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১০ জন। দুপুর থেকে রাত আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, কোরবানি দেয়ার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অথবা পশু পরিবহনের সময় গরু বা বড় সাইজের খাসির লাথি-গুঁতো খেয়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন।
উল্লেখ্য, প্রতিবছর ঈদুল আজহায় পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত অনেকেই ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এ সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন