জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও এ ছুটির আওতায় নেই সাংবাদিকরা। জাতীয় ছুটির দিনে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করাসহ দেশের সব জাতীয় ছুটির আওতায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।এ বিষয়ে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর কার্যকর উদ্যোগ কামনা করেছে সংগঠনটি।
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, জাতীয় ছুটির দিনে দেশের অধিকাংশ মানুষ যখন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান, তখনও সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করেন। অথচ তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা বিবেচনায় নিয়ে ছুটি নিশ্চিত করার বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না।
amardesh24.com








