নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

একই প্রতিপক্ষের বিপক্ষে দুই রকম অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার সিটির।

স্পোর্টস ডেস্ক।

একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে দুই রকম অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার সিটির। গত বুধবার কারাবাও কাপে ব্রাইটনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল এনজো মারেস্কার দল।

কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে সেই ব্রাইটনের সঙ্গে পেরে উঠল না সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে হারল ম্যানচেস্টার ক্লাবটি। লিগে আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরেছিল তারা।

টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে সিটি। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখনো এক নম্বরেই আছে দলটি। ৮ ম্যাচ খেলা আর্সেনালের পয়েন্টও ২১। আগামীকাল লিভারপুলের বিপক্ষে ড্র করতে পারলেই সিটিকে টপকে চূড়ায় উঠে যাবে গানাররা।

এরই পুরস্কার তারা পেয়ে যায় ১১ মিনিটে। মাতেউস নুনেসের ভুলে বল পেয়ে যান ব্রাইটনের ইয়াসিন আয়ারি। কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটি।

।কিন্তু একের পর এক আক্রমণ করেও ব্রাইটনের জমাট রক্ষণ ভাঙতে পারেননি হালান্ড-ডোকুরা। ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনও ছিলেন দুর্দান্ত। সিটির বেশ কয়েকটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন