নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সাগর দিয়ে পাচারের সময় সারসহ ৯ জন গ্রেপ্তার।

দেশের কক্সবাজার সাগর দিয়ে সার পাচারের সময় অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।আজ রোববার রাত ২টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেটি আটক করা হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
amardesh24.com

আরও পড়ুন