নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড কার্যকর হওয়া মরদেহ কোথায়।

আন্তর্জাতিক ডেস্ক।

সৌদিতে গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশি নজরুল বাসির ও সুইটির মরদেহ বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পরিবার। মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও বিস্তারিত জানতে চেয়ে বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক নোটের বিপরীতে রিয়াদ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানায়, দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ পূর্বে তাদের কোনো তথ্য দেয়নি। সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেখে কনস্যুলেট বিষয়টি জানতে পারে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত বিবরণ, আদালতের রায় ও মরদেহের বিষয়ে জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ।

ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৩৭ অনুযায়ী, কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হলে বিলম্ব না করে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটকে অবহিত করার নিয়ম রয়েছে। এদিকে নজরুলের পরিবার ও সুইটির বাবার আকুল আবেদন, তাদের সন্তানের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

অন্যদিকে, ২০২৩ সালের আগস্ট থেকে আটক থাকা ওই দুই নাগরিক মৃত্যুদণ্ডাদেশের মুখে থাকলেও পরিবার বা বাংলাদেশ মিশন তা জানত না এমন তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।

এ ঘটনায় বাংলাদেশ মিশনের ভূমিকা খতিয়ে দেখার দাবি ওঠার পাশাপাশি গত ২৮ অক্টোবর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে আটক, বিচার ও কনস্যুলার সহায়তার বিবরণসংক্রান্ত সব নথিপত্র প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন