নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
একই প্রতিপক্ষের বিপক্ষে দুই রকম অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার সিটির। এলএনজি -বাহী ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। দেশের সব জাতীয় ছুটির আওতায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি। সাগর দিয়ে পাচারের সময় সারসহ ৯ জন গ্রেপ্তার। পোশাক  শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড কার্যকর হওয়া মরদেহ কোথায়। নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু। তাহসিফ হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে : আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ আসামি অব্যাহতির সুপারিশ। আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনকে বরখাস্ত করেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশবিরোধী প্রচারণা: রিমান্ড শেষে কারাগারে ৬ আসামি।

 

আমারদেশ২৪ ডেস্ক:

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

দেশবিরোধী প্রচারণার অভিযোগে পল্টন মডেল থানার পৃথক ২ মামলায় গ্রেপ্তার ৬ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
আসামিরা হলেন নিষিদ্ধ সংগঠন তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক আবু হানিফ, ছাত্রলীগকর্মী তুষার আহম্মেদ, সহিদুল ইসলাম নাইম ও ফাহাদ হোসেন রাব্বি, আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম এবং খিলক্ষেত থানা যুবলীগের কর্মী সবুজ মিয়া।
এরপর তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৯ জুন তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে পল্টন মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুই মামলা করে পুলিশ।

আরও পড়ুন