নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে। ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ই-রিকশার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৩ দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ। বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে: বিজিবি। অস্থায়ী ফটক ভেঙে বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। মির্জা ফয়সল আমীন- এলিজাজামান শপথ গ্রহণ কাল।

রাজধানীতে ফিরছে মানুষ, ভিড় বাস-ট্রেন-লঞ্চে।

 

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি সরকারি ছুটি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। আজ বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালগুলোতে গিয়ে দেখা গেছে যে, ঢাকায় ফেরা মানুষের চাপ।

অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজের কর্মস্থলে। যাত্রীরা জানান, ঈদের পরপর যাত্রাপথে অনেকটা স্বস্তি মেলে, তাই ঈদের পরেই যাচ্ছেন বাড়িতে।

এদিকে প্রত্যেকেই পরিবারের মায়া, ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে ফিরছেন রাজধানীতে। হাতে লাগেজ, চোখে ক্লান্তি- তবুও সামনে এগিয়ে চলার তাড়া যেন সবার।

কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনজুড়ে দেখা গেছে যাত্রীদের ভিড়।

সদরঘাটেও দেখা গেছে একই চিত্র। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে ঢাকায় ফিরছেন মানুষ। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও- যাত্রীরা ফিরছেন কুড়িগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, গোপালগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে।পরিবার ফেলে ফিরে আসার বেদনা সবার চোখে মুখে স্পষ্ট। তবে জীবিকার তাগিদে আবার ছুটে চলা ছাড়া উপায় নেই।

এর আগে, রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ ও ঈদ পরবর্তী যাত্রীচাপ সামাল দিতে বাড়তি ট্রেন, লঞ্চ ও বাসের ব্যবস্থা রাখা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন রাখা হয়েছে।

আরও পড়ুন