নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। জমির বিরোধে দোকানে হামলা নগট টাকাসহ লুট। রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার। গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ। যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

দেশে আবারও ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৪৯।

 

নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ১৫ জুন, ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৯ জন। এ সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছ ১ জনের। আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে ৮ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে সারাদেশে ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৯৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫ হাজার ৯৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের।

আরও পড়ুন