নিউজ ডেস্ক।
বুধবার ২৩ জুলাই ২০২৫
যাত্রী একই পরিবারের সাতজন নিহতরা হলেন-ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬৫), সেলি বেগম (৬০), আঞ্জুমানয়ারা (৭৫), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫) ও সীমা খাতুন (৩৫)। নিহতদের মধ্যে সীমা খাতুনের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে। অন্য সাতজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। তাছাড়া এ দুর্ঘটনায় মাইক্রোচালক সাহাবুদ্দিন (৩৫) প্রাণ হারিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ৩ জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এর মধ্যে ছয়জনই নারী।
আমারদেশ২৪ ডেস্ক।









