নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এ মন্তব্য।

আমারদেশ২৪ ডেস্ক।
শনিবার, ২৬ জুলাই, ২০২৫
বিচার, সংস্কার ছাড়া নির্বাচন একেবারেই অর্থহীন ও প্রহসনের নামান্তর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বেড়িরপার মোড় এলাকায় শনিবার (২৬ জুলাই) এনসিপির জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এ মন্তব্যকরেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নতুন সংবিধান, বিচার, সংস্কার এবং মৌলিক মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম। বিচার, সংস্কার ছাড়া নির্বাচন একেবারেই অর্থহীন ও প্রহসনের নামান্তর।
নাহিদ বলেন, আমরা জুলাই-আগস্টের শুরু থেকেই রাজপথে ছিলাম, তখন থেকেই বলেছি- এই পুরোনো সিস্টেমে আর চলবে না। জনগণের অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদার লড়াইকে নতুন সংবিধান ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থার মাধ্যমে এগিয়ে নিতে হবে।
 যে স্বাধীনতা অর্জন করেছি, গণতন্ত্রের যে স্বপ্ন দেখেছি, তা আজও অর্থনৈতিকভাবে বাস্তবায়ন হয়নি। তরুণদের কর্মসংস্থান ও দেশের জনগণের আর্থিক বৈষম্য দূরীকরণের দাবিতে আমরা রাজপথে নামি। অন্তর্বর্তী সরকারের সময় জনগণ অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নকে আজ ভোট নামক এক অকার্যকর ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে।
তিনি দাবি করেন, আমরা এমন একটি নতুন সংবিধান চাই, যেখানে থাকবে ১৯৪৭ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্বীকৃতি। সেই সংবিধানে থাকবে দেশের সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। কিন্তু আজ সেই নতুন সংবিধানের বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক শক্তি।
এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, প্রীতম দাশ, জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম এবং যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া।
কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল পদযাত্রা শুরু হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল মঞ্চে গিয়ে শেষ হয়। বিশাল এই জমায়েত অধিকার আদায়ের প্রত্যয় এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দৃঢ় শপথ।

আরও পড়ুন