নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
সরকার প্রধানের সঙ্গে এনসিপি নেতারদের বৈঠক। চবিতে শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন। আফ্রিকায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে। আজ স্বর্ণের দামের বড় লাফ: বাজুস। নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ১০ হাজর বাসিন্দা। ইমিগ্রেশন পুলিশের হাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যু বার্ষিকী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ।

রামুতে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকসহ ২০ জন আহত।

নিহস্ব প্রতিবেদক।

শনিবার ২৬ জুলাই ২০২৫

রামুতে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেছে। এতে পর্যটকসহ ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁদের কোনো নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।

কক্সবাজার ভ্রমণ গাইড

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাংলা বাজারের দরগাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীদের অভিযোগ বাসচালক ঘুম নিয়েই চালাচ্ছিলেন। এ কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিলে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, মারসা পরিবহন নামের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বেপরোয়া গতি ও চালক ঘুমিয়ে যাওয়ায় বাসটি বিলে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

কিছু স্হানীয় মানুষের কাছে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা রশিদ আহমদ ও আলী আহমদ প্রথম আলোকে, বাসটির গতি ছিল বেপরোয়া। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে অনেক পর্যটক ছিল। আহতের মধ্যে কয়জন পর্যটক সে বিষয়ে তাঁরা জানেন না।

কক্সবাজার ভ্রমণ গাইড

জানতে চাইলে রামু হাইওয়ে থানা-পুলিশের পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, আহতদের পরিচয় জানা যায়নি। বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন